আন্দাজে নয়, প্রয়োজন বুঝে Toy
৮টি জোন হলো খেলার দক্ষতা চেনার একটা সহজ ভাষা, যাতে বোঝা যায় এখন কোন ধরনের খেলা দরকার। আগে বিনা খরচে খেলা, কেনা শেষে।
খাবারে পুষ্টি দেখি।
খেলায় দেখি না কেন?
খেলারও দরকার একটা সুষম মিশ্রণ। আর প্রতিটা মনের মিশ্রণ আলাদা, এমনকি একই বয়সের দুজনেরও।
উদাহরণ মাত্র, কারও আসল প্রোফাইল নয়।
অনেক খেলনা।
কিন্তু কোনটা দরকার?
“Brain Development”কোন দক্ষতা?কথাটা অনেক বছর ধরেই চলছে। কিন্তু এটা বলে না কোন দক্ষতার চর্চা হবে, বা এরপর কী খেলা দরকার। এটা একটা লক্ষ্য, পরিকল্পনা নয়।
তাই অনেক সময় আমরা বাছি এভাবে:
কারণ দক্ষতাগুলো আছে, কিন্তু নাম নেই। কোন খেলনা কোন দক্ষতা গড়ে, সেটা বলার মতো সহজ ভাষা আমাদের নেই।
প্রয়োজন বোঝার ভাষা: ৮টি জোন
এক মনের এত কাজ। একটা জোনে চাপ দিন।
৮ Zone হলো Brain Train-এর নিজস্ব কাঠামো। প্রতিটা জোন পরিচিত শিশু বিকাশ কাঠামোর সাথে মেলানো, তবে কাঠামোটা নিয়ে কাজ ও যাচাই এখনো চলছে। কোনো জোন কোনো বয়সের জন্য বাঁধা নয়।
বিশ্রামও শেখার অংশ
Refuel মানে থামা, শান্ত হওয়া, আবার শক্তি ফিরে পাওয়া। এটা অন্য জোনের মতো দক্ষতা না, ভিত্তি। ক্লান্ত মন কোনো জোনেই ভালো খেলতে পারে না।
- কাণ্ড আর শিকড়: Refuel, সবকিছুর ভিত্তি
- পাতা: Memory থেকে Socio-Emotional, সাতটি দক্ষতার জোন
প্রয়োজন বোঝার উপায়: Zone Check
প্রতিটা খেলনার গায়ে লেখা থাকে সেটা কোন জোনের। Zone Check দেখায় মানুষটার এখন কোন জোনে খেলা দরকার। দুটো মিললেই প্রয়োজন বুঝে Toy। কয়েকটা সহজ প্রশ্ন, কয়েক মিনিট।
Zone Check যা
- ঘরে খেয়াল করা যায় এমন সহজ প্রশ্ন
- কোন জোনে এখন খেলা দরকার, তার একটা ছবি
- প্রতিটা ফলাফলের সাথে আগে বিনা খরচের খেলার আইডিয়া
Zone Check যা নয়
- কোনো টেস্ট, IQ মাপা বা ডায়াগনসিস নয়
- কারও সাথে তুলনা নয়
- কোনো স্কোর খুব কম মনে হলে, একজন বিশেষজ্ঞের সাথে কথা বলুন
লাইনের শেষ শব্দ Toy,
কারণ কেনাও শেষ ধাপে
কোন জোনে খেলা দরকার জানার পর, আগে টাকা খরচ না করেই শুরু করুন।
বিনা খরচে খেলা
প্রতিটা জোনের জন্য ঘরে বসে করা যায় এমন খেলা।
ঘরে যা আছে
যে খেলনা আছে, সেটাই নতুনভাবে খেলা।
প্রয়োজন হলে কেনা
তখনই, যখন সত্যিই দরকার।
Toyআন্দাজে নয়, প্রয়োজন বুঝে Toy
দশ বছরের বেশি সময়ের খেলা থেকে ৮টি জোন
জোনগুলো হঠাৎ আসেনি। খেলনা রিভিউ, গান আর গ্রাহকদের প্রশ্ন থেকে ধীরে ধীরে তৈরি হয়েছে।
- আগস্ট ২০১৬ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও
- নভেম্বর ২০১৬ফেসবুক পেজ: Brain Train, Educational Toys for BD
- ডিসেম্বর ২০১৬Brain Train Intro গান: Memory, Logic, Math
- ২০১৭দক্ষতা ধরে খেলনা রিভিউ, যেমন Bop It: রিফ্লেক্সের খেলা
- ২০১৮–২০২১বিরতি
- জুন ২০২২braintrain.toys ওয়েবসাইট: ছয়টি দক্ষতার কালেকশন
- সেপ্টেম্বর ২০২২“Choose the right game”: Logic আর Memory দিয়ে খেলা বাছাই
- সেপ্টেম্বর ২০২৪“Toys with a Purpose”: খেলনাকে দক্ষতা দিয়ে সাজানো
- ২০২৬৮টি জোন আর Zone Check
গবেষণা থেকে নেওয়া, গবেষণায় প্রমাণিত নয়
যা জানি
- প্রতিটা জোন আন্তর্জাতিক ও বাংলাদেশের শিশু বিকাশ কাঠামোর পরিচিত দক্ষতার সাথে মেলে।
- খেলা শেখার একটা শক্তিশালী উপায়, সেটা নিয়ে অনেক গবেষণা আছে।
- আমাদের নিজেদের দেখায়: বেশিরভাগ বিক্রেতা “Brain Development” বলেন, কিন্তু কোন দক্ষতা, তা কেউ বলেন না।
যা এখনো জানি না
- পরিবাররা আসলে কীভাবে খেলনা বাছেন, তা নিয়ে এখনো কোনো জরিপ হয়নি। আমরা করব।
- Zone Check কতটা নির্ভুল, সেটা যাচাই করা বাকি।
- কোনো খেলনা একা কোনো দক্ষতা “বাড়িয়ে দেয়”, এমন দাবি আমরা করি না।
৮টি জোন কীভাবে বাছা হয়েছে, কোন কাঠামোর সাথে মেলে, আর কী এখনো বাকি। Zenodo-তে প্রকাশিত, DOI: 10.5281/zenodo.24462258
আন্দাজে নয়, প্রয়োজন বুঝে Toy
কয়েকটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করুন। আগে বিনা খরচে খেলা, কেনা শেষে।